এক টাকার ধাতব মুদ্রা কেনাবেচার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক এক টাকা মূল্যমানের সোনালী রঙের ধাতব মুদ্রার কেনাবেচার ক্ষেত্রে যে প্রতারণা করা হচ্ছে, তা থেকে জনগণকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে।গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দিয়ে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এক টাকার সোনালী রঙের ধাতব মুদ্রা বিভিন্ন উচ্চমূল্যে ক্রয়-বিক্রয় হতে দেখা গেছে। এভাবে উচ্চমূল্যে মুদ্রার ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়। তাই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।এ ক্ষেত্রে দেশবাসী গভীর প্রতারণার শিকার হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক আশঙ্কা প্রকাশ করছে। বিভিন্ন উচ্চমূল্যে এক টাকার সোনালী কয়েন বা মুদ্রার ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক দেশবাসীকে অনুরোধ জানিয়েছে।বাংলাদেশ ব্যাংক বলেছে, এই ধাতব মুদ্রাটি ১৯৯৮-৯৯ সালে দক্ষিণ আফ্রিকা থেকে মিন্ট বা তৈরি করে আনা হয়। মাত্র ৪ গ্রাম ওজনের এই মুদ্রাটিতে তামা, দস্তা ও টিনের শতকার হার হচ্ছে যথাক্রমে ৬৯%, ৩০% ও ১%। এ ধরনের প্রতিটি মুদ্রা তৈরিতে খরচ হয় মাত্র ৭৮ পয়সা।