এক দিন পর আবারও ইতিবাচক ধারায় বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে ৫০৫ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬০৮ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৪টির দাম কমেছে, বেড়েছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৪৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসি, বিএসসিসিএল, সিঙ্গার বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে ৪৩ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২১৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টিরই দাম কমেছে, বেড়েছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।