এক দিন পর আবারও দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন চাঙাভাব থাকার পর আজ মঙ্গলবার আবারও দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে। তবে ডিএসইতে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর ২০ মিনিটে সূচক কমে ১৪ পয়েন্ট। বেলা ১১টা ৫ মিনিটে আবার সূচক ৩২ পয়েন্ট এবং সাড়ে ১১টায় দিনের সর্বোচ্চ ৪৯ পয়েন্ট বেড়েছিল। এভাবে দিনভর ওঠানামার পর দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৬.১৩ পয়েন্ট কমে ৬,১৭৭.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে হাতবদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টি প্রতিষ্ঠানের, আর কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৫০১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, কেয়া কসমেটিকস, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, মালেক স্পিনিং, আরএন স্পিনিং, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট ও সোস্যাল ইসলামী ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৮.৫২ পয়েন্ট কমে ১৭৫৮১.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির প্রতিষ্ঠানের, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।