এক দিন পর আবারও বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির দরপতন হওয়া সূচকের বড় ধরনের পতন হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.০৮ শতাংশ বা ১৩২.১৫ পয়েন্ট কমে ৪১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১০৩ পয়েন্ট বেড়েছিল। তবে বেলা একটার পর থেকে সূচক গতকালের চেয়ে কমতে থাকে। সূচক কমার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৬টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ২১টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২২৫ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, এনবিএল, বিকন ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইউসিবিএল ও জাহিন টেক্স।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯৫.০৮ পয়েন্ট কমে ১২২১২.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।