এক দিন পর আবারও বড় পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় কর্ম দিবস পতনের পর গতকাল মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও আজ বুধবার আবারও বড় দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সব কোম্পানি দাম হারিয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধন সূচক পৌনে তিন শতাংশ পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক পড়েছে ২.৬৪ শতাংশ। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট কমে চার হাজার পয়েন্টের নিচে অর্থাত্ ৩৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচকও দ্রুত কমতে থাকে। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪২৫ পয়েন্টে। সিএসইতেও সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৪টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ১৬টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৪ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৫৪ কেটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আরগন ডেসিমস, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, সানলাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো, কেপিসিএল, অ্যাকটিভ ফাইন ও জেনারেশন নেক্সট ফ্যাশন।সিএসইতে আজ মোট ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ১৮টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।