এক দিন পর পুঁজিবাজারে আবার দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে এক দিন পর আজ বুধবার আবারও দরপতন হয়েছে। ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও প্রথম ঘণ্টার পর থেকে দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমতে শুরু করে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ লেনদেন হওয়া প্রায় সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে আজ বেলা আড়াইটার দিকে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে মিলাদ মাহফিলের আয়োজন করেন। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদ এ মিলাদ মাহফিলের আয়োজন করে।ডিএসইতে আজ দিনের লেনদেন শেষে সূচক ৩০৬.৮৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন শুরুর ছয় মিনিটের দিকে সূচক ১৪৫ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক বৃদ্ধির হার ধীর হয়ে পড়ে। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক কিছুটা বাড়লেও পরে কমতে শুরু করে। যা দিনভর অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে আটটির, কমেছে ২৪৭টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৫৯১ কোটি টাকার।আজ সিএসইতে সূচক ৭৭১.৩৪ পয়েন্ট কমে সার্বিক মূল্যসূচক ১৪ হাজার ৯৫৫.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫৬ লাখ টাকার।