এক দিনে সোয়া লাখ কোটি রুপি হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু বাংলাদেশে নয়, বোম্বে শেয়ারবাজারে বড় ধরনের ধসের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার এক দিনেই বাজার থেকে প্রায় এক লাখ ৩৩ হাজার কোটি টাকা উধাও হয়ে যায়। তবে দিন শেষে বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়।টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, আজ লেনদেন শুরু হওয়ার পর একপর্যায়ে সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে ১৭ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। আর তালিকাভুক্ত কোম্পানিগুলো হারায় প্রায় আড়াই লাখ কোটি রুপি।তবে দিন শেষে ক্রেতা বাড়ায় বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। দিন শেষে সেনসেক্স ৩৮৭.৩১ পয়েন্ট কমে ১৭,৩০৫.৮৭ পয়েন্টে দাঁড়ায়। আর দিন শেষে বাজার মূলধন ৬৪ লাখ ৮২ হাজার ৬৪৯ কোটি ৬৭ লাখ রুপি থেকে কমে ৬৩ লাখ ৪৯ হাজার ৫২৪ কোটি ৯ লাখ রুপিতে দাঁড়ায়।এ ছাড়া গত চার দিনে প্রায় চার লাখ কোটি রুপি হারিয়েছেন বিনিয়োগকারীরা। এই সময়ে সেনসেক্স কমেছে প্রায় ১০০০ পয়েন্ট।এ দিকে দরপতনের ধাক্কা লেগেছে টিসিএস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, এনটিপিসি, আইসিআইসিআই ব্যাংক ও ভারতী এয়ারটেলের মতো ব্লু-চিপস কোম্পানিগুলোতে। এতে কোম্পানিগুলো উল্লেখযোগ্য পরিমাণ পুঁজি হারায়।