এক বছরে দ্বিগুণ লাভ সিএমসি কামালের
বিশিষ্ট শিল্পপতি,সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামালের মালিকানাধীন প্রতিষ্ঠান সিএমসি কামাল গত বছর ছয় কোটি টাকারও বেশি মুনাফা করেছে। প্রতিষ্ঠানটি ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ছয় কোটি টাকারও বেশি লাভ করেছে। ২০১০ সালে প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ ছিল তিন কোটি টাকার কিছু বেশি। তার মানে এ বছর প্রতিষ্ঠানটি আরও তিন কোটি টাকা বেশি লাভ করেছে। সিএমসি কামালের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১২.৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এজিএমের সময় ও স্থান পরে জানানো হবে। রেকর্ড ডেট আগামী ২৪ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কর পরবর্তী লভ্যাংশ ছয় কোটি টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৪৮ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৩.২১ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.৩২ টাকা। আগের বছর একই সময়কালে প্রতিষ্ঠানটির কর পরবর্তী লভ্যাংশ ছিল তিন কোটি টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় ১.৯২ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ৩৪.৯১ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.৫৬ টাকা।সূত্র-ডিএসই ওয়েবসাইট।