এক লাখ টন চিনি আমদানির জন্য ব্রাজিলে শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পর্যায়ে (স্টেট টু স্টেট) চিনি আমদানির উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ব্রাজিল থেকে এক লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনার জন্য ইতিমধ্যে ব্রাজিল পৌঁছেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।গতকাল রোববার শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রাজিল সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।এই সফরে শিল্পমন্ত্রীর সঙ্গে আছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মাহমুদ উল হক ভূঁইয়া, বিএসএফআইসির পরিচালক (অর্থ) এ কে এম দেলোয়ার হোসেন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর সফিকুল ইসলাম প্রমুখ।এই প্রতিনিধিদলটি ব্রাজিলের আখভিত্তিক শিল্প কারখানা পরিদর্শন করবে।