একক বিনিয়োগ কর্তৃপক্ষ করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য মুখিয়ে আছেন। কিন্তু গ্যাস-বিদ্যুতের সংযোগ না থাকা, আমলাতান্ত্রিক জটিলতা এবং অনেক ক্ষেত্রে সরকারের বৈষম্যমূলক নীতির কারণে বিদ্যমান বিনিয়োগকারীরা হতাশ। অনেকে নতুন করে বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছেন।এমন অভিমত ব্যক্ত করে বিনিয়োগ সম্প্রসারণে ব্যবসায়ীরা বিনিয়োগ-সংশ্লিষ্ট কয়েকটি কর্তৃপক্ষের পরিবর্তে একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। বর্তমানে বিনিয়োগ বোর্ডসহ বিনিয়োগ-সংশ্লিষ্ট ছয়টি কর্তৃপক্ষ আছে। বাকিগুলো হলো: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), সরকারি-বেসরকারি অংশীদার (পিপিপি) কার্যালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং এসএমই ফাউন্ডেশন।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার ‘বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ২০১২-১৩ অর্থবছরের বাজেট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ বোর্ড এবং ব্যবসায়ী সংগঠনগুলোর গবেষণা-উদ্যোগ বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারের প্রধান অতিথি বেজার নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া বলেন, দেশে বিনিয়োগ উর‌্যাসাহিত করতে এখন দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার দিকে যেতে হবে। তিনি বলেন, ‘আগামী বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটা কতটুকু বিনিয়োগবান্ধব হবে, সেটা আমি জানি না। তবে সীমাবদ্ধতার মধ্যেও আমরা চাইলে বিনিয়োগবান্ধব বাজেট তৈরি করতে পারি।’বাজেটের প্রসঙ্গে এই সচিব বলেন, ‘মেয়াদের শেষের দিকে এসে সরকারগুলো বাজেটে এমন কিছু বিষয় আনে, যেন লোকজন চটে না যায়। আমজনতার কথা চিন্তা করে এটা করা হয়। ব্যবসায়ীরা তো আর আমজনতার মধ্যে পড়েন না। সে কারণে তাঁদের কথা কম থাকে।’ব্যাংকগুলো অনেক বেশি হারে মুনাফা করছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘ব্যাংক-ব্যবসা যদি শিল্প হয়ে যায়, তাহলে দেশে অর্থনীতি টেকসই হবে না। এ জন্য ব্যাংক-ব্যবসা নিরুর‌্যাসাহিত করা উচিত।’ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, আগামী বাজেটের আকার কেমন হবে, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি কত হবে, সেসব বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। কিন্তু বিনিয়োগ সম্পর্কে বিশেষ কী উদ্যোগ বাজেটে থাকছে, সে বিষয়ে ব্যবসায়ীরা কিছুই জানে না।আসিফ ইব্রাহীম বলেন, প্রতিবছর ২০ লাখ শ্রমশক্তিকে চাকরি দিতে হলে শুধু উর‌্যাপাদন খাতেই ১২ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। অর্থার‌্যা বছরে ৫৫ হাজার নতুন উদ্যোক্তা-প্রতিষ্ঠান স্থাপন প্রয়োজন। আর এ কাজে প্রয়োজন হবে ৪০ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ। এই কঠিন কাজ করতে অবকাঠামো সুবিধা, সঠিক নীতিমালা ও বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালায় সমন্বয় প্রয়োজন।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে অর্থ সহায়তা চাই না। আমরা অবকাঠামো চাই, গ্যাস-বিদ্যুর‌্যা চাই, নীতি-সহায়তা চাই।’ঢাকা চেম্বারের সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, ‘দেশের প্রত্যেকটা ব্যবসায়ী বিনিয়োগ করার জন্য বসে আছেন। কিন্তু শিল্প করার জন্য আমরা জায়গা পাচ্ছি না। গ্যাস নাই, বিদ্যুর‌্যা নাই। অবকাঠামো ঠিক করতে করতেই দুই বছর লেগে যাচ্ছে। এসব কারণে নতুনেরা তো দূরের কথা, বিদ্যমান বিনিয়োগকারীরাই হতাশ।’ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘সরকারি তথ্যেই বলা হচ্ছে, দেশের জিডিপিতে সঞ্চয়ের হার ৩০ শতাংশের ওপরে। কিন্তু বিনিয়োগের হার ২৪ দশমিক ৭ শতাংশ। আমরা তো নিজের সঞ্চয়কেই বিনিয়োগে রূপান্তর করতে পারছি না। তাহলে বিদেশি সহায়তা আসছে না, এফডিআই আসছে না, এসব বলে লাভ কী?’সেমিনারে সভাপতিত্বকালে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল বলেন, ‘প্রতিবছরই বিনিয়োগ প্রস্তাব বাড়ছে। কিন্তু প্রকৃত বিনিয়োগের পরিমাণ এখনো পর্যন্ত ১০০ কোটি ডলার ছাড়াতে পারেনি। বিনিয়োগকারীদের বেশির ভাগই এ জন্য বিদ্যুতের ঘাটতি ও সময়মতো বিদুর‌্যা সংযোগ না পাওয়ার কথা বলছেন।’সেমিনার দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বিনিয়োগ বোর্ডের উপপরিচালক আরিফুল হক ও বিল্ডের গবেষণা পরিচালক ইসমাত মোর্শেদ। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদের বক্তব্য পড়ে শোনান বোর্ডের নির্বাহী সদস্য আহমেদ নাসিরউদ্দিন মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিনিয়োগ বোর্ডের পরিচালক মোল্লাহ জালাল উদ্দিন, মেট্রো চেম্বারের সহসভাপতি নিহাদ কবির, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।