এককালীন জমা ছাড়াও কৃষিঋণ পুনঃ তফসিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো ধরনের এককালীন জমা বা ডাউনপেমেন্ট ছাড়াই খেলাপি হয়ে পড়া স্বল্পমেয়াদি কৃষিঋণ পুনঃ তফসিল করতে পারবে ব্যাংকগুলো। এরপর ওই কৃষককে আবার নতুন ঋণ দেওয়া যাবে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য কৃষি খাতের গুরুত্ব রয়েছে। এ ছাড়া কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন এবং কৃষিঋণ আদায় করতে এ সিদ্ধান্ত হয়েছে।
বলা হয়েছে, এখন থেকে স্বল্পমেয়াদি কৃষিঋণ পুনঃ তফসিলের ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এককালীন জমার শর্ত শিথিল করা যাবে। ক্ষেত্রবিশেষে এককালীন জমা ছাড়াই খেলাপি হয়ে পড়া কৃষিঋণ পুনঃ তফসিল করা যাবে।