একটাই লক্ষ্য, পুঁজিবাজার স্থিতিশীল করা: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে আজ রোববার সন্ধ্যায় আবারও বৈঠক করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সন্ধ্যা ছয়টায় বৈঠকটি হবে। অর্থমন্ত্রী বলেছেন, আমাদের একটাই লক্ষ্য, পুঁজিবাজারকে স্থিতিশীল করা। সুতরাং কিছু পদক্ষেপ নিতে হবে।আজ সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক ও মুদ্রা বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।মুহিত আরও বলেন, ‘পুঁজিবাজার শুধু সরকারের বিষয় নয়, পুঁজিবাদের এক বিশেষ নিদর্শন। তবে আমরা চাচ্ছি বাজারকে স্থিতিশীল করতে। আমাদের সংস্কৃতিটা যদিও আলাদা।’ এভাবে পুরো বাক্য শেষ না করেই কথা শেষ করেন অর্থমন্ত্রী।সন্ধ্যায় অনুষ্ঠেয় বৈঠকে মো. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন পুঁজিবাজারবিষয়ক উপদেষ্টা কমিটি এবং বাজারসংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।