একটেল ও হোটেল আগ্রাবাদের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন অপারেটর একটেল এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।একটেলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাইকেল কয়েহ্নার এবং হোটেল আগ্রাবাদের সিইও হাকিম আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি অনুযায়ী হোটেল আগ্রাবাদকে টেলিযোগাযোগ সল্যুশন দেবে একটেল। বিনিময়ে হোটেল আগ্রাবাদ একটেলকে দেবে বিশেষ করপোরেট আতিথেয়তার সুবিধা।অনুষ্ঠানে মাইকেল কুয়েহ্নার বলেন, এই চুক্তির মাধ্যমে হোটেল আগ্রাবাদ উপভোগ করবে একটেলের বিশেষ সুবিধা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একটেলের হেড অব করপোরেট বিজনেস সাদাত আদনান আহমেদ, হিসাব ব্যবস্থাপক রাশেদুল হাসান স্ট্যালিন এবং হোটেল আগ্রাবাদের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান ফারিয়াজ মোর্শেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।