একটেলের কর্মকর্তাদের জন্য প্রথম আলো জবসের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের উদ্যোগে গতকাল সোমবার আজিয়াটা বাংলাদেশ লিমিটেডের (একটেল) কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।প্রথম আলোর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিক্রয় ও গ্রাহকসেবা বিশেষজ্ঞ মুনির হাসান খান।কর্মশালায় বাংলাদেশের টেলিকমশিল্পের জন্য যুগোপযোগী বিভিন্ন বিক্রয়কৌশল নিয়ে আলোচনা করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।