একটেলের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর একটেল ‘একটেল রিওয়ার্ড কুইজ কনটেস্ট’-এর বিজয়ীদের মধ্যে সম্প্রতি পুরস্কার বিতরণ করে।২০০৯ সালের ১৪ ডিসেম্বর থেকে গত ১৪ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে একটেলের গ্রাহকেরা দেশজুড়ে ৫৪৫টিরও বেশি একটেল রিওয়ার্ড পার্টনার আউটলেটে ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুবিধা উপভোগ করেন।একটেল রিওয়ার্ড পার্টনারের আওতায় রয়েছে হোটেল, ফাস্টফুডের দোকান, রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, বিউটি পারলার, ফিটনেস সেন্টার, ফার্নিচার, মেগাশপ, হাসপাতাল, মেডিকেল স্টোরসহ আরও অনেক ধরনের আউটলেট।এ পুরস্কার কার্যক্রম চলাকালে সর্বাধিক সঠিক উত্তরদাতা ১০ জন গ্রাহককে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী গ্রাহকেরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৩৪ ইঞ্চি রঙিন টিভি, ২৯ ইঞ্চি রঙিন টিভি, ২১ ইঞ্চি রঙিন টিভি ও ইলেকট্রিক আয়রন। পুরস্কারগুলো দেওয়া হয় হেইস অ্যান্ড হেয়ারের সৌজন্যে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একটেলের হেড অব মার্কেটিং সানিয়া মাহমুদ, হেড অব রিজিওনাল অপারেশন মো. জাবিদ আহসান, সিনিয়র ম্যানেজার বর্ণা আহমেদ এবং হেইস অ্যান্ড হেয়ারের বিক্রয় উপমহাব্যবস্থাপক জহুরুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।