একদিন পর আবার সূচক কমলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৪,৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয় লেনদেন। আট মিনিটে সূচক বেড়ে যায় গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট। কিন্তু ১৬ মিনিটে সূচক বাড়ার হার কমে দাঁড়ায় ১১ পয়েন্ট। এরপর আরো কমতে থাকে সূচক। আধা ঘণ্টার দিকে সূচক নিম্নমুখী হতে শুরু করে। দুই ঘণ্টা শেষে গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট কমে যায় সূচক। ডিএসইতে আজ মোট ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৭১টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, আরএন স্পিনিং মিলস, তিতাস গ্যাস, সামিট পাওয়ার, বিএসআরএম স্টিলস, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা এবং এমআই সিমেন্ট।