একনেকে ১৫৬১ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ৫৬১ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে এক হাজার ৩১৬ কোটি টাকার জোগান দেওয়া হবে স্থানীয় মুদ্রায়। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২৪৫ কোটি টাকা।রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকালঅনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশে মানসম্পন্ন বীজের সরবরাহ বাড়াতে ৩০৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এ বৈঠকে। প্রকল্পটি বাস্তবায়নে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ২৪৫ কোটি টাকা ঋণ-সহায়তা দেবে।সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুনের নামে গোপালগঞ্জে মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপনে ৪৬৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। এ ছাড়া ১৮৯ কোটি টাকার নবসৃষ্ট ও নদীভাঙনে বিলীন উপজেলাগুলোয় কমপ্লেক্স ভবন নির্মাণ নামের আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যেআছে ৬৩ কোটি টাকার উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত সাতটি জেলার বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; ৫২ কোটি টাকার বেনাপোল স্থলবন্দরের আধুনিকীকরণ (প্রথম পর্যায়) (দ্বিতীয় সংশোধিত) এবং ২৪০ কোটি টাকার মিরপুর গ্রামীণ ব্যাংক থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক নির্মাণ (প্রথম সংশোধিত)।