একনেকে ২৮৮৬ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুই হাজার ৮৮৬ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।এর মধ্যে সরকারি কোষাগার থেকে এক হাজার ১৮ কোটি টাকা ব্যয় হবে। বাকি এক হাজার ৮৬৮ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্পসাহায্য হিসেবে।গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২৭তম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান।অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ১০০ কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্যতা বৃদ্ধি প্রকল্প; ৯৭৬ কোটি টাকার ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, মৌলভীবাজার ও সিলেটের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ বিতরণ প্রকল্প; ১০৯ কোটি টাকা ব্যয়ে সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য নিরসন প্রকল্প; ২৯ কোটি টাকা ব্যয়ে তথ্যপ্রযুক্তির সরণি প্রকল্প; ৬৮৪ কোটি টাকা ব্যয়ে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (তৃতীয় সংশোধিত) প্রকল্প; ৭৭০ কোটি টাকা ব্যয়ে নতুন গ্রিডে সাব-স্টেশন তৈরি, সম্প্রসারণ ও সঞ্চালন সহায়তা (সংশোধিত) প্রকল্প এবং ২১৫ কোটি টাকা ব্যয়ে শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি বিশেষায়িত হাসপাতাল ও নার্স কলেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প।