একনেকে ৭৭ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন
প্রায় ৭৭ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প দুটি সম্পূর্ণ দেশজ মুদ্রায় জোগান দেওয়া হবে।প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে ২৬ কোটি টাকার বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার ডিজিটাইজেশন ও আধুনিকায়ন প্রকল্প; এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ৫১ কোটি টাকার বাংলাদেশ ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ (প্রথম সংশোধিত) প্রকল্প।অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।