একমি ল্যাবরেটরিজ দেশের পুঁজিবাজারে শেয়ার ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড দেশের পুঁজিবাজারে শেয়ার ছাড়ার উদ্যোগ নিয়েছে।এ ব্যাপারে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে সম্প্রতি একমির একটি চুক্তি হয়েছে।চুক্তি অনুযায়ী একমি ল্যাবরেটরিজের প্রাথমিক শেয়ার ছাড়ার ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে আইসিএমএল।একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহম্মদ, একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান নাসির-উর-রহমান সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক আফজালুর রহমান সিনহা, নির্বাহী পরিচালক মো. হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।