একমির বিপণন ও বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি একিম ল্যাবরেটরিজ লিমিটেডের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন ২০০৯ সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোম্পানির ২০০৯ সালের ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন এবং চলতি ২০১০ সালের বিক্রয় পরিকল্পনা ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন একিম ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক জাবিল আর সিনহা, আফজালুর রহমান সিনহা, নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং বিক্রয় ও বিপণন পরিচালক মো. রফিকুল ইসলাম। সম্মেলনে ২০০৯ সালে কোম্পানির বিক্রয় কার্যক্রমে সাফল্য অর্জনকারী কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।