একসঙ্গে কাজ করবে নোভারটিস ও জিএসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে কাজ করবে বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভারটিস ও গ্লাক্সোস্মিথক্লাইন
একসঙ্গে কাজ করবে বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভারটিস ও গ্লাক্সোস্মিথক্লাইন

একসঙ্গে কাজ করবে বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভারটিস ও গ্লাক্সোস্মিথক্লাইন। এই দুই কোম্পানি সম্পদ বিনিময় ও ভোক্তা স্বাস্থ্যসেবা ইউনিটে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, নোভারটিস এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে জিএসকের ক্যানসারের ওষুধের ব্যবসা কিনবে। অন্যদিকে জিএসকে ৭১০ কোটি ডলারের বিনিময়ে নোভারটিসের ভ্যাকসিন বিভাগ কিনবে।
এক বিবৃতিতে নোভারটিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ জিমেনেজ বলেন, দুই কোম্পানির মধ্যে এই লেনদেন নোভারটিসের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘এর মাধ্যমে আমাদের আর্থিক সক্ষমতা ও প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে।’