একিমর বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একিম ল্যাবরেটরিজ লিমিটেডের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন ২০১০ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানির ২০১০ সালের বিপণন, বিক্রয় ও পরিকল্পনা বিষয়ে পর্যালোচনা এবং ২০১১ সালের পরিকল্পনা, বিপণন ও বিক্রয় লক্ষ্যমাত্রা নিয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি ২০১০ সালের শ্রেষ্ঠ বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক জাবিল আর সিনহা ও আফজালুর রহমান সিনহা, পরিচালক তাসনিম সিনহা, রেজাউর রহমান সিনহা, তানভীর সিনহা, আনসার উদ্দিন সিনহা, সাবরিনা সিনহা, মতিউর রহমান সিনহা ও ফাহিম সিনহা, নির্বাহী পরিচালক দবির উদ্দিন ও হাসিবুর রহমান, মহাব্যবস্থাপক গোলাম রব্বানী ভূঁইয়া, বিপণন ব্যবস্থাপক এ এস এম মুস্তাফিজুর রহমান মজুমদার ও মিনার হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।