এক্মির ৪০তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে গতকাল সোমবার দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক জাবিলুর রহমান সিনহা, মনোনীত পরিচালক মো. ইফ্তেখার-উজ-জামান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ শাহেদ রেজা, ফৌজিয়া হক প্রমুখ। সভায় কোম্পানির ২০১৫-১৬ অর্থবছরের উল্লেখযোগ্য সব কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, নগদ লভ্যাংশ ঘোষণা, সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনাগুলো অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি