এক্সিম ব্যাংক অনলাইন নিরাপত্তায় বেছে নিল আনল্যাব অ্যান্টিভাইরাস
এক্সিম ব্যাংক এর সবগুলো শাখার জন্য কেন্দ্রীয় অনলাইন সিকিউরিটি সল্যুশন বা নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্টিভাইরাস সল্যুশন আনল্যাব ভি৩ বেছে নিয়েছে।এ ব্যাপারে আনল্যাবের স্থানীয় অংশীদার টেকনোলজি সল্যুশন লিমিটেডের সঙ্গে সম্প্রতি এক্সিম ব্যাংকের একটি চুক্তি হয়েছে।টেকনোলজি সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামিউল হক এবং এক্সিম ব্যাংকের এসভিপি ও তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের প্রধান শামসুর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।স্থানীয় টেকনোলজি সল্যুশন্স লিমিটেড দক্ষিণ কোরিয়াভিত্তিক আনল্যাব ইনকরপোরেশনের সমন্বিত সিকিউরিটি সল্যুশন্সের পণ্য দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রয় ও বিতরণ করছে।আনল্যাব ভি৩ ইন্টিগ্রেটেড অ্যান্ডপয়েন্ট সিকিউরিটি সল্যুশন কম্পিউটারের জন্য সবচেয়ে ক্ষতিকর ভাইরাস, হ্যাকিং, স্প্যামিং ও ফিশিং থেকে কম্পিউটারকে তা ৎক্ষণিকভাবে সুরক্ষা দেয়। ১৫ বছর আগে যাত্রা শুরু করা আনল্যাব নিজ দেশ দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট সিকিউরিটি সল্যুশন্স মার্কেটের প্রায় ৬০ শতাংশ দখল করে আছে। বর্তমানে জাপান ও চীনের বাজারেও এর উপস্থিতি রয়েছে।সৈয়দ সামিউল হক বলেন, আনল্যাব ভি৩ এক্সিম ব্যাংকের অনলাইন সিকিউরিটি পুরোপুরি নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি।