প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের অর্থায়ন ও পুনঃ অর্থায়ন-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) এম সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস। এই চুক্তির ফলে টেক্সটাইল ও লেদার সেক্টরের কর্মকাণ্ডকে পরিবেশবান্ধব করার জন্য ন্যূনতম হারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ-সুবিধা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি