এক্সিম ব্যাংকে অফশোর ব্যাংকিং পরিচালনায় নতুন সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংকের মতিঝিল, আগ্রাবাদ ও গুলশান শাখার অফশোর ব্যাংকিং পরিচালনা করার জন্য শরিয়াহভিত্তিক অফশোর ব্যাংকিং পরিচালনা সফটওয়্যার ‘আবাবিল’ চালু করা হয়েছে। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সফটওয়্যার চালু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফটওয়্যার প্রস্ততকারী প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি