এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংকের ২০১৬ সালের প্রথমার্ধে সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মো. ফিরোজ হোসেন, মো. মুক্তার হোসেন, মো. হুমায়ূন কবির ও শাহ মো. আবদুল বারী। সম্মেলনে এক্সিম ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীরা এবং আঞ্চলিক ব্যবস্থাপকেরা অংশ নেন। বিজ্ঞপ্তি।