প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। ১ এপ্রিল তিনি পদোন্নতি পান। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মোহাম্মদ ফিরোজ হোসেন প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকার হিসেবে তাঁর পেশাজীবন শুরু করেন। ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। এক্সিম ব্যাংকে ১৫ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন বিভাগের প্রধান ও শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি।
বিজ্ঞপ্তি