প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সিম স্বপ্ন, এক্সিম কৃষি ও ইন্টারনেট ব্যাংকিং সেবা আইসার উদ্বোধন করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব সেবা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া এবং খন্দকার রুমী এহসানুল হকসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।