এক্সিম ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন শেখ বশিরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ বশিরুল ইসলাম। ছবি: সংগৃহীত
শেখ বশিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ বশিরুল ইসলাম। সম্প্রতি তিনি এই পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

শেখ বশিরুল ইসলাম ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সহকারী শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০০১ সালে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগদান করেন। এক্সিম ব্যাংকে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (ইউএসএ) ইনকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত।

শেখ বশিরুল ইসলাম ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এবং হংকং, জার্মানি, সিঙ্গাপুর, নেপাল, ভারত, মালয়েশিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। প্রেস বিজ্ঞপ্তি