এক্সিম ব্যাংকের নতুন এমডি ফরীদউদদীন
মু. ফরীদউদদীন আহমাদ এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এক্সিম ব্যাংকে যোগদানের আগে তিনি এবি ব্যাংকের ইসলামি ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে মু. ফরীদউদদীন আহমাদ তাঁর ব্যাংকিং-জীবন শুরু করেন। এই ব্যাংকে তিনি বিভিন্ন শাখাপ্রধান, স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বার, প্রধান কার্যালয়ের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং বিভাগের প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১৯৮৩ সালের ৩০ আগস্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরুর সময়েই তিনি এই ব্যাংকে যোগদান করেন এবং পরে ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ফরীদউদদীন আহমাদ ইসলামি শরিয়াহ্সম্মত হিসাব পদ্ধতির গোড়াপত্তন, ব্যাংক ও আমানতকারীদের মধ্যে লাভ-লোকসান বণ্টনের নীতিমালা প্রণয়ন এবং বিনিয়োগ ম্যানুয়াল রচনা ও কর্মপদ্ধতি উদ্ভাবনে মূল ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি।