এক্সিম ব্যাংকের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংকের ১০৪তম শাখা কুমিল্লার মনোহরগঞ্জের রাজাপুরে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য মো. শহীদুল্লাহ, সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।