প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় সম্প্রতি মাগুরা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৭’। কনফারেন্সের নেতৃত্বে ছিল এক্সিম ব্যাংক। মাগুরায় সব তফসিলি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত এই কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আবুল বশর, জনতা ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ ইকবাল এবং এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক। বিজ্ঞপ্তি