এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এক্সিম ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং নতুন বছরের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন গতকাল শনিবার ঢাকার র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, নুরুল আমিন ফারুক, মেজর (অব.) খন্দকার নুরুল আফসার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিরাজুল ইসলামসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকেরা। সম্মেলনে ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও আঞ্চলিক প্রধানেরা অংশ নেন। বিজ্ঞপ্তি।