প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতার শক্তিকে তুলে ধরতে এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে নির্মাণ করলেন বাংলাদেশের লাল-সবুজের মানচিত্র। গতকাল শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্যাংকের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মানচিত্র প্রদর্শন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ হায়দার আলী মিয়া। বিজ্ঞপ্তি।