এক্সিম ব্যাংকের মুদারাবা ক্যাশ ওয়াক্বফ আমানত চালু
এক্সিম ব্যাংক গত বুধবার মুদারাবা ক্যাশ ওয়াক্বফ ডিপোজিট নামে নতুন একটি পণ্য নিয়ে এসেছে।ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রধান অতিথি হিসেবে নতুন এই পণ্যের উদ্বোধন করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদউদদীন আহমাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান সাংসদ মো. আবদুল মান্নান, পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুল, মো. শহিদুল্লাহ, মেজর খন্দকার নুরুল আফসার (অব.), মো. হাবিবউল্লাহ ডন, মো. নুরুল আমিন ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, মো. আবদুল্লাহ, মো. আলতাফ হোসাইন, মো. নজরুল ইসলাম স্বপন, মো. ফাহিম জামান পাঠান, আব্দুল্লাহ আল জহীর স্বপন, রঞ্জন চৌধুরী, জুবায়ের কবির, খন্দকার মোহাম্মদ সাইফুল আলম ও ফখরুল ইসলাম মজুমদার, বিকল্প পরিচালক আয়েশা আক্তার, স্বতন্ত্র পরিচালক মো. সেকান্দার খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ বড়ভুঁইয়া ও এম সিরাজুল ইসলাম এবং প্রধান কার্যালয় ও করপোরেট শাখার ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।এখন থেকে গ্রাহকেরা এক্সিম ব্যাংকের যেকোনো শাখা থেকে এই হিসাব খুলতে পারবেন। বিজ্ঞপ্তি।