প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংকের রাজশাহী শাখা গত শনিবার নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। স্টেশন রোডের অলকার মোড়ের চেম্বার ভবনে স্থানান্তরিত শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি লুৎফর রহমান, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।