এক্সিম ব্যাংকের শাখা রিং রোডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) ৮৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. হায়দার আলী মিয়া এর কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম ও সিরাজুল হক মিয়া এবং উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।