এক্সিম ব্যাংকের ১০০তম শাখা টুঙ্গিপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংকের ১০০তম শাখা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এক সুধী সমাবেশের মধ্য দিয়ে এই শাখার প্রতীকী উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা। সুধী সমাবেশে ব্যাংকের জন্য শুভকামনা জানিয়ে অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, পারটেক্স গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেম এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমানসহ অন্যরা। বিজ্ঞপ্তি।