এক্সিম ব্যাংকের ১০৫তম শাখা নেত্রকোনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১০৫তম শাখা গত সোমবার উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শাখাটির উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে ব্যাংকের আমানত প্রকল্পগুলো এবং ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংকের বহুমুখী বিনিয়োগ প্রকল্পের কথা উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।