এক্সিস ব্যাংকের বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ অফিসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক এক্সিস ব্যাংকের বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ অফিসের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন, এক্সিস ব্যাংকের করপোরেট রিলেশনশিপ গ্রুপ ও আন্তর্জাতিক বাণিজ্য-বিষয়ক গ্রুপ এক্সিকিউটিভ পি মুখার্জি উপস্থিত থেকে এই রিপ্রেজেনটেটিভ অফিসের উদ্বোধন করেন। এই অফিসটি গুলশান অ্যাভিনিউয়ের লায়লা টাওয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত। এই অফিসটি ভারত-বাংলাদেশ আন্তর্দেশীয় বাণিজ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং ও ট্রেড ফিন্যান্স সুবিধার প্রসার ও সেবা প্রদানে কাজ করবে। বিজ্ঞপ্তি।