এক্সেল টেলিকম লিমিটেডের নতুন লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নকিয়ার জাতীয় পরিবেশক এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের নতুন লোগো উন্মোচন করা হয়েছে।সম্প্রতি ঢাকায় গুলশানের একটি ক্লাবে আয়োজিত এ লোগো উন্মোচন অনুষ্ঠানে এক্সেল টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর, উপব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুবসহ ব্যবস্থাপনামণ্ডলী, বিক্রয় প্রতিনিধি, খুচরা বিক্রেতা ও নকিয়া বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সালাউদ্দিন আলমগীর জানান, এক্সেল টেলিকম তাদের বিতরণ অঞ্চলের প্রতিটি স্থানে নকিয়া ফোন পৌঁছে দেবে। বিজ্ঞপ্তি।