এখনই আয়কর বিবরণী জমা দেওয়া যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনি বার্ষিক আয়কর বিবরণী জমা দেবেন। কিন্তু সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষা করছেন। আপনি কি জানেন যে জুলাই মাসেই আয়কর বিবরণী জমা দেওয়া যায়? এমনকি চাইলে আজই আয়কর বিবরণী জমা দিতে পারবেন।
আয়কর অধ্যাদেশেই প্রতি করবর্ষের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা উল্লেখ করা হয়েছে। তাই জুলাই মাসে আয়কর বিবরণী জমা দিতে কোনো বাধা নেই।