এখানেই ডটকমে তারকাদের অটোগ্রাফসহ ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকমে পাওয়া যাচ্ছে ক্রিকেট ও বিনোদন তারকাদের অটোগ্রাফসহ ব্যাট। ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে ভক্তদের জন্য এ ব্যবস্থা করেছে ওয়েবসাইটটি।

এখানেই ডটকমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি টেলিভিশনে ইতিমধ্যে বিশ্বকাপের ম্যাচগুলো দেখানো হচ্ছে। প্রতিটি ম্যাচের আগে ও পরে এখানেই ডটকমের সৌজন্যে ম্যাচটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন দেশের নামকরা ক্রিকেট বোদ্ধারা।
কেবল ক্রিকেট তারকা নয়, দেশের বিনোদন জগতের তারকারাও এখন ক্রিকেটের প্রেমে মজেছেন। অনেক বিনোদন তারকা নিয়মিত মাঠে গিয়েও খেলা দেখেন। বিনোদন জগতের ক্রিকেট প্রেমীরাও অংশ নিচ্ছেন এ বিশ্লেষণে। প্রতি খেলাতেই একজন করে ক্রিকেট বোদ্ধা ও একজন করে বিনোদন তারকা আলোচনা করেন। এ অনুষ্ঠানের শেষে ক্রিকেট তারকা ও বিনোদন তারকা একটি নতুন ক্রিকেট ব্যাটে অটোগ্রাফ দেন। পরে এ ব্যাট এখানেই ডটকমের ওয়েবসাইটে তোলা হয়।
আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে ব্যাটটি পছন্দ করলে ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট দামে তা কিনতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারকাদের অটোগ্রাফ দেওয়া এসব ব্যাট বিক্রির টাকা দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট উন্নয়ন তহবিলে। এ কারণে ব্যাটটি যাঁরা সংগ্রহ করবেন তাঁরা নিজের আনন্দের পাশাপাশি দেশের জন্য অবদান রাখতে পারবেন।
এ ব্যাপারে এখানেই ডটকমের সিইও আরিল্ড ক্লৌকারহগ বলেন, বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণদের ক্রিকেট উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ক্রিকেট নিয়ে তরুণদের এ উচ্ছ্বাসের সঙ্গে আমরাও মিশে যেতে চাই। এরই অংশ হিসাবে অটোগ্রাফসহ ব্যাটের ধারণা।

অটোগ্রাফসহ ব্যাট http://www.ekhanei.com/users/104c3eba314368ea33de44008f0e87ba51286d18 লিঙ্কে পাওয়া যাবে।