এজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিলাররা অনুষ্ঠানে অংশ নেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল জলিল এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রী দীলিপ বড়ুয়া।প্রধান অতিথির বক্তব্যে আবদুল জলিল বলেন, বাংলাদেশের মতো একটি কৃষিনির্ভর দেশের সামগ্রিক উন্নয়নে আহসান গ্রুপ প্রথম থেকেই কাজ করছে।দিলীপ বড়ুয়া বলেন, সোনার বাংলা গড়ার জন্য সুস্থ জাতি গড়ে তুলতে হবে। সুস্থ না থাকলে মানুষের মেধার বিকাশ হবে না। আর মেধার বিকাশ না হলে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। এ ক্ষেত্রে সুস্থ জাতি গড়ে তুলতে মানুষকে প্রোটিন ও আমিষ জাতীয় খাদ্য বেশি করে খেতে হবে। এজি এগ্রো দেশের পোলট্রি খাতে বিশেষ অবদান রেখে দেশের সেই চাহিদা পূরণ করছে। যার সুফল পাচ্ছে সাধারণ মানুষ।আহসান গ্রুপের চেয়ারম্যান মো. শহিদুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই এতে উপস্থিত ছিলেন। এজি অ্যাগ্রো লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বাংলাদেশের পোলট্রি সেক্টরে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক এস এম বুলবুলকে এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।