এজিফুডের চারটি নতুন আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চিকেন ফ্লেভারে বহু পদের নানা স্বাদের খাবার নিয়ে গত ১ জুন থেকে এজিফুডের চারটি আউটলেটের যাত্রা শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল, মিরপুর, উত্তরা এবং চট্টগ্রামের পাহাড়তলীতে এই আউটলেটগুলো চালু করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ঢাকা বাংলা চ্যানেলের (ঢিবিসি) চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, আহসান গ্রুপের চেয়ারম্যান শহিদুল আহসান, সিইও মঞ্জুরুল ইসলাম এবং এজিফুডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডা. এজাজুল ইসলাম। এ ছাড়া প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।