এজেন্টদের পুরস্কার দিল ইতিহাদ এয়ারওয়েজ ক্রিস্টাল কার্গো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাদ এয়ারওয়েজ ক্রিস্টাল কার্গো সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘এজেন্টস অ্যাওয়ার্ড নাইট ২০১০’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে।এতে ২০০৯ সালের শীর্ষস্থানীয় তিনটি কার্গো সেলস এজেন্ট এবং ১০টি কার্গো সেলস এজেন্টকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশে আরব আমিরাতের রাষ্ট্রদূত খালফান বাত্তাল আলী আল-মনসৌরি, ইতিহাদ এয়ারওয়েজ ক্রিস্টাল কার্গোর ভাইস প্রেসিডেন্ট ডেভিড কের, দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্গো সেলস ম্যানেজার রাজন হান্ডা এবং জিএসএ কার্গোর এমডি হেলালউদ্দিন আকবর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।