প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এটম গাম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ। গত শনিবার রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ। তাসকিন এ সময় নতুন করে এটম গামের মোড়ক উন্মোচন করেন। তাসকিন আহমেদ আগামী দুই বছর এটম গামের বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন। বিজ্ঞপ্তি