এটি ক্যাপিটাল এএমসির সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (এটি ক্যাপিটাল এএমসি) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে অ্যাসেট ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেয়েছে।এ টি ক্যাপিটাল এএমসি দুই বছর ধরে বাংলাদেশের অর্থনীতি, করপোরেট খাত এবং মূল নীতিমালা নিয়ে গবেষণা করে আসছে। এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দেশের পুঁজিবাজারসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।এ টি ক্যাপিটাল এএমসি পাঁচ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে তার ব্যবসায়িক যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি।